Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

মাধুরী দীক্ষিতকে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতকে আইনি নোটিশ পাঠিয়েছে ভারতের হরিদ্বারের খাদ্য বিভাগ। গোটা ভারতজুড়ে ম্যাগির বিরুদ্ধে চলা তদন্তের পর এ অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠিয়েছে তারা। মাধুরীকে আইনি নোটিশ পাঠানোর কারণ হিসেবে জানা গেছে ম্যাগির একটি বিজ্ঞাপণে দেখা গিয়েছিল তাকে। এখন হরিদ্বারের খাদ্য বিভাগের প্রশ্ন, কিসের ভিত্তিতে মাধুরী ম্যাগির প্রচারে সাহায্য করছেন? কারণ ম্যাগিতে এমন কিছু পদার্থ পাওয়া গেছে যেগুলো ভারতে নিষিদ্ধ। এই নোটিশে মাধুরীকে সাধারণ মানুষকে বিপথে চালনা করার অভিযোগও করা হয়েছে। হরিদ্বার খাদ্য বিভাগের তরফ থেকে এই নোটিশ ‘মিস গাইডিং’ ও  ‘মিস রাইডিং’র ভিত্তি সেকশন ২৪ এর ভিত্তিতে জারি করা হয়েছে। নোটিশ অনুযায়ী আগামী ১৫ দিনের মধ্যে মাধুরীকে জবাবদিহি করতে বলা হয়েছে। যদি তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর দিতে ব্যর্থ হন তাহলে তার বিরুদ্ধে মামলা করা হবে। এর আগে ম্যাগিতে ক্ষতিকর রাসায়নিক পাওয়ার পর স্বাস্থ্য দফতর এই ব্যবসার নিষিদ্ধ করার জন্য এজভাইজারি পাঠায়। তবে ম্যাগি নুডুলস উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘নেসলে’ ক্ষতিকর রাসায়নিক পদার্থ থাকার বিষয়টি অস্বীকার করেছেন। এদিকে জানা গেছে, খাদ্য সুরক্ষা বিভাগের পক্ষ থেকে ভারতের অন্যান্য স্থানের মতো হরিদ্বারেও ম্যাগির বিরুদ্ধে তদন্ত অভিযান চালান হয়। এ বিভাগের পক্ষ থেকে জানান হয়েছে, বর্তমানে তারা মাধুরীর জবাবের অপেক্ষা করছেন।

Leave A Reply

Your email address will not be published.