Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

চাঁদপুরে অবরোধকারীদের পেট্রোলবোমা নিক্ষেপ

চাকায় পিষ্ট হয়ে নিহত হেলপার

nihoto 2চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় অবরোধকারীদের ছোড়া পেট্রোলবোমায় অগ্নিদগ্ধ হেলপার চলন্ত ট্রাক থেকে নামতে গিয়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা গেছেন। মোতালেব হোসেন (৪০) নামে ট্রাকের ওই হেলপার চট্টগ্রামের পাহাড়তলীর বাসিন্দা বলে জানা গেছে। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নারায়গঞ্জ থেকে ছেড়ে আসা টাইলস বোঝাই ট্রাকটি চাঁদপুরের ঘোষেরহাট এলাকায় পৌঁছালে অবরোধকারীরা ট্রাকটিতে পেট্রোলবোমা ছুড়ে আগুন দেয়। এতে ট্রাকচালক কোনোমতে প্রাণে রক্ষা পেলেও, অগ্নিদগ্ধ অবস্থায় লাফিয়ে নামতে গিয়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন হেলপার। হেলপারের মাথার উপর দিয়ে চলে যায় ট্রাকের পেছনের চাকা, তার শরীরের বাকি অংশও আগুনে মারাত্মক দগ্ধ হয়। চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক আবু সাইদ নির্মম এই মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.