Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

চাকুরী স্থায়ী করনের দাবীতে কুড়িগ্রামে নকল নবিশদের মানব বন্ধন, স্মারকলিপি প্রদান


Kurigram Nokol Nobish Human Chain photo-(2) 13.05.15শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি:

চাকুরী স্থায়ী করনের দাবীতে কুড়িগ্রামে মানব বন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ এক্সাটা মোহরার (নকল নবিশ) এসোসিয়েশন কুড়িগ্রাম জেলা শাখা। বুধবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানব বন্ধনে জেলার ৯ উপজেলার আড়াই শতাধিক নকল নবিশ অংশ নেয়। মানব বন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নুরুননবী সরকার, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম ও কোষাধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক প্রমুখ।Kurigram Nokol Nobish Human Chain photo-(1) 13.05.15

মানব বন্ধন থেকে বক্তারা ১৯৭৩ সালের বঙ্গবন্ধুর ঘোষনা ও ১৯৮৪ সালের ১৫ আগষ্ট ঢাকায় বায়তুল মোকারম স্কোয়ারে এক সমাবেশে বর্তমান প্রধান মন্ত্রীর ঘোষনা অনুযায়ী চাকুরী স্থায়ী করনের দাবী জানান। তানাহলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে দাবী আদায়ের কথা জানান বক্তারা। পরে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক এবিএম আজাদের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।

Leave A Reply

Your email address will not be published.