Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা

Thak Picজাতীয় শোক দিবসে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি।

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে এবং জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে মুক্তিযোদ্ধা, সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক কর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
র‌্যালি শেষে শিল্পকলা একাডেমীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য দেন, জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহা: সাদেক কুরাইশী, সহ সভাপতি মাহবুবুর রহমান খোকন প্রমুখ।
এছাড়াও শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী সহ বিভিন্ন সংগঠনের আয়োজনে শহরে র‌্যালি বের হয়।

Leave A Reply

Your email address will not be published.