Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জিনের সাথে কথা বলছি

আবু নাসের হুসাইন:ojana-manush
ফরিদপুরের সালথা বাজারে অযানা এক ভবঘুরেকে জিজ্ঞাসা করলে তার মুখ দিয়ে বেরিয়ে আসে “জিনের সাথে কথা বলছি”। গতকাল বুধবার সকালে উপজেলার সদর বাজারের একটি কাপড়ের দোকানের সামনে বসে থাকতে দেখা যায়। তার গায়ে ছিড়া একটা পাজ্ঞাবী, পড়নে ছিড়া একটি লুঙ্গি, হাতে লাঠি ও কাধে একটি কাপড়ের থলে রয়েছে।

অযানা এই ভবঘুরেকে দেখে বাজারের লোকজন ভীড় জমায়। দেখা যায়, সর্বক্ষণিক একা একা কথা বলছে। তার নিকটে গিয়ে পরিচয় জানতে চাইলে, সে শুধু একটি কথার উত্তর দেয় “জিনের সাথে কথা বলছি। নাম ঠিকানা কিছুই জানা যায় না। বাজারের অনেকেই লোকটিকে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী খাওয়ানোর জন্য অনুরোধ করলেও সে কিছুই খায় না। সকাল ৯টা থেকে সন্ধা পর্যন্ত ঐ লোক বাজারেই ছিলো। তার মূখে হাসি, চেহারায় লাবণ্যতা, গায়ে সুগন্ধি ও শারীরিক সুস্থতা ছিলো। তবে কোথা থেকে এসেছে, কোথায় যাবে, কি করবে এসব সে কিছুই বলতে পারে না।

বাজারের কয়েকজন দোকানদার জানান, অযানা এই লোকটির মতো একা একা সর্বক্ষণিক কথা বলার মানুষ আর কোন দিন দেখিনি। তাকে খাওয়ানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। সে কি কারনে ৯/১০ ঘন্টা এক জায়গায় বসে রইলো তা কেউ বলতে পারে না। সে কি করে, কি খায় এটা অযানা রয়ে গেলো।

Leave A Reply

Your email address will not be published.