Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

জেএমবির ঢাকা জেলা আমিরসহ গ্রেফতার ৪

jmb

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলগাঁও ও কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ঢাকা জেলা জেএমবির আমির আবদুল বাতেন ওরফে খায়রুল ইসলামসহ চারজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
বুধবার গভীর রাতে খিলগাঁও এলাকা থেকে বাতেনকে গ্রেফতার করার পর তার দেয়া তথ্য অনুযায়ী কমলাপুর এলাকার একটি বাসা থেকে পিস্তল, গুলি, বিস্ফোরক, ডেটোনটের ও জিহাদি বই উদ্ধার করা হয়। এসময় আরো তিনজনকে গ্রেফতার করা হয়।
র‌্যাব সদর দফতরের লিঘ্যাল অ্যান্ড মিডিয়া শাখার পরিচালক কমান্ডার মাহমুদ খান জানান, গ্রেফতারকৃতরা বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল-এরকম তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

Leave A Reply

Your email address will not be published.