Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

জয়পুরহাট পাঁচবিবিতে যায়যায়দিন পত্রিকার ১০ম বর্ষপূর্তি উৎসব

Pachbibi Joypurhat News 06 06 2015  (2)ডা. শামীম, পাঁচবিবি প্রতিনিধি, জয়পুরহাট:
জয়পুরহাটের পাঁচবিবিতে যায়যায়দিন পত্রিকার ১০ম বর্ষপূর্তি উৎসব উপলক্ষে শনিবার সকালে শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর উদ্দিন আল ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি পৌরসভার মেয়র হাবিবুর রহমান হাবিব এবং পাঁচবিবি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু হাসনাত মন্ডল হেলাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল ফেরদৌস রাইট। বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আসাদুজ্জামান মুকুল, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল আলম চৌধুরী বিপ্লব, মহিপুর হাজী মহসিন সরকারি কলেজ সংসদের সাবেক জিএস দেওয়ান মোঃ শাহাদৎ হোসেন, পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম দুলাল প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন যায়যায়দিন পত্রিকার উপজেলা সংবাদদাতা প্রভাষক আহসান হাবিব।

Leave A Reply

Your email address will not be published.