Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ ২ সন্ত্রাসী আটক

Jhenidah arrest Photo 29-04-15

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে একটি নাইন এম এম বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে। বুধবার বিকেলে সদর উপজেলার লাউদিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী গ্রামের আব্দুর রহিম শেখের ছেলে আলী হোসেন (২৩) ও সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের চেওনিয়া গ্রামের গুরু পদ মালাকারের ছেলে সনজিব মালাকার (২৫)।

ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ঘটাতে অস্ত্রধারীরা ঝিনাইদহ আসছে। এমন সংবাদে শহরের চুটটিলা মোড় এলাকায় গোয়েন্দা পুলিশ অভিযান চালায়। সে সময় অস্ত্র ও গুলিসহ তাদের আটক করা হয় এবং একটি টিভিএস মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযানে গোয়েন্দা পুলিশের এস আই রফিক, এ এস আই সিদ্দিক, সাজিদ, হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.