Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে নারী উন্নয়ন ফোরাম সদস্যদের সক্ষমতা বৃদ্ধিমুলক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

Jhenidah workshop Photo 09-06-15 (1)মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

ঝিনাইদহে উপজেলা গভন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি)’র ব্যবস্থাপনায় উপজেলা পর্যায়ে নারী উন্নয়ন ফোরামের সদস্যদের দুদিন ব্যাপী সক্ষমতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।  ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ এর আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধান করেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ।

ঝিনাইদহের জেলা প্রশাসক মো: শফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের খুলনা বিভাগীয় পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার, ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল আলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার উপ-পরিচালক আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন, উপজেলা ভাইস চেয়ারম্যান ড. হাবিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা বেগম। দু’দিন ব্যাপী এ কর্মশালা আগামীকাল (১০ জুন) শেষ হবে।

Leave A Reply

Your email address will not be published.