Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঝিনাইদহে পুলিশের বাধায় পন্ড ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

Jhenidah Student HumanChain Police Badha Photo 06.08.15

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ শহরের পায়রা চত্তরে পুলিশের বাধায় পন্ড হয়ে গেছে শিক্ষার্থীদের মানববন্ধন। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদে পরিণত করা এবং পুর্নাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে কলেজের শিক্ষার্থীরা পায়রা চত্তরে মানববন্ধনের আয়োজন করে। এসময় মানববন্ধনের প্রস্তুতি কালে পুলিশ শিক্ষার্থীদের বাধা দেয়, পন্ড করে দেয় মানববন্ধন। ফলে পুলিশের বাধায় মানববন্ধন না করেই শিক্ষার্থীরা ফিরে যায় ক্যাম্পাসে।

এ ব্যাপারে ঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজের শিক্ষার্থীরা জানান, ঝিনাইদহ সরকারী ভেটেরিনারী কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদে পরিণত করার দাবিতে আমরা শান্তিপুর্ণ আন্দোলন করে আসছি। কিন্তু জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে আগে থেকে জানানো সত্তেও পুলিশ অন্যায়ভাবে আমাদের বাধা দিয়েছে, কর্মসুচি পন্ড করে দিয়েছে। সরকারের কাছে আমরা জানতে চায় কেন এমন করা হল, বাধা দেওয়া হল শিক্ষার্থীদের মানববন্ধনে।

ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার জিএম আনিছুজ্জামান জানান, উপরের নিষেধ থাকায় শিক্ষার্থীদের মানববন্ধন করতে দেওয়া হয়নি। তাদেরকে ক্যাম্পাসে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Leave A Reply

Your email address will not be published.