Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে বাল্য বিয়ে বন্ধ করে দিল পুলিশ

মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের হিরাডাঙ্গা গ্রামে অষ্টম শ্রেণীতে পড়–য়া এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ জানতে পারে হিরাডাঙ্গা গ্রামে একটি বাল্য বিয়ের আয়োজন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে এ বিয়ে বন্ধ করে দেয়।
পুুলিশ জানায়, একই ইউনিয়নের হামদহ ডাঙ্গা গ্রামের আবু তালেবের ছেলে মনিরুল ইসলাম (২০) এর সাথে ওই স্কুল ছাত্রীর বিয়ে দেওয়া হচ্ছিল। এমন সংবাদে পুলিশ গিয়ে বিয়ে বন্ধ করে দেয়।

সেসময় ওসি বিপ্লব কুমার নাথ জানান, বাল্য বিয়ে সমাজের একটি ব্যাধী। সমাজ থেকে এ ব্যাধি দুর করতে এলাকার মানুষের এগিয়ে আসতে হবে। সাধারণ মানুষের সাথে পুলিশ সর্বদা ছিল, আছে এবং থাকবে। ১ মাসের ব্যবধানে সদর উপজেলার বিভিন্ন স্থানে ৫ টি বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে।
কোথাও বাল্যবিয়ের আয়োজন করা হলে তা বন্ধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতার করার আহ্বান জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.