Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে শিবির নেতা গ্রেফতার

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শাখার ছাত্র শিবিরের সভাপতি ফারুখ হোসেন (২১) কে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ১২ টার দিকে তাকে নাশকতার মামলায় গ্রেফতার করা হয়। সে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার একরজনা গ্রামের আব্দুল্লাহের ছেলে।
ঝিনাইদহ সদর সার্কেল এএসপি গোপিনাথ কানজিলাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২ টার দিকে ঝিনাইদহ ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এর রাস্তার সামনে অভিযান চালায় পুলিশ। এসময় নাশকতার মামলায় আইএইচটি শাখা ছাত্র শিবিরের সভাপতি ফারুখ হোসেন কে গ্রেফতার করা হয়।
সার্কেল এএসপি আরো জানান, গ্রেফতারকৃতের বিরুদ্ধে সদর থানায় ২০ দলীয় জোটের ডাকা হরতাল অবরোধে নাশকতা সৃষ্টির একাধীক মামলা রয়েছে। এই মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.