Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঝিনাইদহে সাপের কামড়ে দুই জনের মৃত্যু

imagesমনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : বিষধর সাপের কামড়ে ঝিনাইদহের কালীগঞ্জ ও সদর উপজেলায় ২ যুবকের মৃত্যু হয়েছে। নিহতরা হলো কালীগঞ্জ উপজেলার পাতিবিলা গ্রামের মোন্তাজ আলীর ছেলে সাজেদুর রহমান (২৭) ও সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের চন্দ্রাজানী গ্রামের নবীছউদ্দিনের ছেলে বিল্লাল হোসেন (২২)। জানা গেছে সাজেদুরকে রোববার বিকেল ৩টার দিকে মাঠ থেকে বিষধর সাপে কামড় দেয়। এর পর কবিরাজ দিয়ে ঝাড়ফুক করে কোন কাজ না হলে পরে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে রাত ৯টার দিকে সে মারা যায়। অপরদিকে বিল্লাল হোসেনকে নিজ ঘরে রোববার রাত ১টার দিকে বিষাক্ত সাপে দংশন করে। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে সে মারা যায়।

Leave A Reply

Your email address will not be published.