Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Thakurgoan Student Lig PIcআব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: বিএনপি-জামায়াতের মদদপুষ্ট সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আয়োজনে বলাকা সিনেমা হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পূর্বের জায়গায় গিয়ে শেষ হয়। র‌্যালিতে ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের সভাপতি মাহবুব হোসেন রনির সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, সিনিয়র সহ সভাপতি কুরবান আলী সরকার, মানিক আলী, সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, যুগ্ম সাধারণ সম্পাদক- রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি প্রমুখ।
বক্তারা বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে বাংলাদেশ নিয়ে যখন ইতিবাচক কথা চলছে, তখন পরিস্থিতি অশান্ত করে তুলতেই বিএনপি-জামায়াত গুপ্তহত্যা চালাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র শেষ করে দেওয়া হবে জানান ছাত্রলীগের নেতৃবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.