Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ঠাকুরগাঁওয়ে লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ

Thakurgaon-Pic-900x450
 ঠাকুরগাঁও সংবাদদাতা,লতিফ সিদ্দিকীর জামিন বাতিল করে পুনরায় গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী আন্দোলন ঠাকুরগাঁও জেলা শাখা।

শুক্রবার জুম্মার নামাজের পর শহরের কালিবাড়িস্থ শাহী মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং সমবায় মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আলহাজ্ব হোসাইন আলী, সহ সভাপতি মাওলানা মাহফুজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন জেলা শাখার সবাপতি হাফেজ হোসাইন আহমেদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলার শাখার সভাপতি আল আমিন প্রমুখ।

বক্তারা অবিলম্বে লতিফ সিদ্দিকীর জামিন বাতিল করে তাকে পুনরায় গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। না হলে আগামীতে কঠোর কর্মসূচি নেয়া হবে বলে হুশিয়ারী দেন।

Leave A Reply

Your email address will not be published.