Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁওয়ে স্বর্ণপদক পেলেন চেয়ারম্যান নুরুল ইসলাম

thakurgaon-charman-picআব্দুল আউয়াল, ঠাকুরগাঁও: সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় স্বর্ণপদক পেলেন ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম।

গত রোববার ঢাকা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী শওকত ওসমান মিলনায়তনে ‘জেনারেল ওসমানী স্বর্ণপদক-২০১৬’ প্রদান করেন স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস)।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী ও মানবাধিকার ব্যুরোর মহাসচিব ড. শাহজাহান, বিচারপতি একে মমতাজ উদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদুত ড. মোমেন, স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) এর সভাপতি শাহ আলম চুন্নু, সাধারণ সম্পাদক অ্যাড. মুহাম্মদ নুরুজ্জামান সহ অনেকে।

স্বাধীন বাংলা সংসদ (স্বাবাস) একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে এ প্রতিষ্ঠানটি মুক্ত আলোচনা, সেমিনার, গণসচেতনতামুলক নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছেন। পাশাপাশি যারা দেশকে সমৃদ্ধ করছেন তাদেরকে কর্মের স্বীকৃতি স্বরুপ সম্মাননা প্রদান করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রষ্ঠানটি ৩০ অক্টোবর দেশের ২০ জন সমাবসেবীকে ‘জেনারেল ওসমানী স্বর্ণপদক-২০১৬ প্রদান করে।

Leave A Reply

Your email address will not be published.