Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও রাণীশংকৈলে নজরুলের জন্ম জয়ন্তী উদযাপন

রাণীশংকৈল প্রতিনিধি:

ঠাকুরগাওয়ের রাণীশংকৈল ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সোমবার সকাল ১১টায় বাংলা বিভাগের আয়োজনে নজরুল ইসলামের ১১৬তম জন্ম জয়ন্তী উদযাপনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ৩০১ আসনের সাংসদ অধ্যাপিকা মোছাঃ সেলিনা জাহান লিটা। বাংলা বিভাগের প্রভাষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে ছিলেন কলেজের অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক তাহের হোসেন, অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক সুকুমার মদক, প্রভাষক প্রশান্ত বসাক প্রমুখ। বক্তারা বলেন, নজরুল ছিলেন সাংবাদিক, সম্পাদক, পরিচালক, গীতিকার, সুরকার, রাজণীতিবিদ, সাহিত্য সংগিতে ও জীবন চলার পথে চেতনার উৎস। তিনি ছিলেন প্রেমের কবি, বিদ্রোহী কবি, অত্যাচারির বিরদ্ধে লড়াকু সৈনিক, তিনি ছিলেন ভালবাসার কবি। আলোচনা শেষে সংগিতানুষ্ঠানে শিল্পীদের কন্ঠে ভেসে উঠে জাতীয় কবি নজরুলের লেখা গান ‘মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই’ এবং আগামী রমজান ও ঈদকে স্বাগত জানিয়ে গানের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করা হয় ‘ রমজানেরই রোজার শেষে এল খুুশির ঈদ ’।

Leave A Reply

Your email address will not be published.