Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

পঞ্চগড় বোদায় আধুনিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:  মৎস্যসম্পদ অধিদপ্তরের তথ্য ও সেবা প্রদানের প্রক্রিয়াকে নিয়মিতকরণ ও প্রাতিষ্ঠানিক ভিত্তি প্রদানের লক্ষে গতকাল সোমবার উপজেলা মৎস্য সম্পদ সেক্টর পিপিআই কমিটির উদ্যোগে এবং উপজেলা মৎস্য সম্পদ অফিস ও সার্প-হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন, লেন প্রোগ্রাম এর সহযোগিতায় চন্দনবাড়ী ইউনিয়নের সরকারপাড়া গ্রামে আধুনিক পদ্ধতিতে মাছ চাষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে দোয়েল মৎস্যজীবি সমবায় সমিতির সকল সদস্য সহ এলাকায় মাছ চাষে আগ্রহী ব্যক্তিগন প্রশিক্ষণটি গ্রহন করেন। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্যসম্পদ কর্মকর্তা মোঃ মকছেদুর রহমান, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার মোছাঃ মালেকা বেগম, দোয়েল মৎস্যজীবি সমবায় সমিতি সম্পাদক ও সদস্য পিপিআাই কমিটির মোছাঃ জেসমিন আকতার। এছাড়াও সদস্য সচিব, পিপিআই কমিটি (প্রাণিসম্পদ) মোঃ আবুল কালাম আজাদ, সদস্য সচিব (কৃষি) মোঃ মসলিমউদ্দীন, সদস্য সচিব মোঃ আব্দুল মান্নান সরকার (মৎস্যসম্পদ) ও লেন প্রোগ্রাম, সার্প-হেলভেটাস সুইস ইন্টার কোঅপারেশন উপজেলা ফ্যাসিলিটেটর মোঃ মন্তাজুল ইসলাম।

 

Leave A Reply

Your email address will not be published.