Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও রাণীশংকৈল প্রেসক্লাবের কমিটি গঠন

রাণীশংকৈল প্রতিনিধি, ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে গত ২২ ফেব্র“য়ারি অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে কমিটি গঠনের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় এক তৃতীয়াংশের সমর্থনে ১২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি কুশমত আলী, সহ সভাপতি আবুল কালাম আজাদ, সম্পাদক সফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ, সাংস্কৃতিক সম্পাদক মাসুদ রানা পলক, অর্থ সম্পাদক পেয়ার আলী, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক হুমায়ুন কবীর, নির্বাহী সদস্য অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ছবিকান্ত, আশরাফুল আলম। প্রকাশ থাকে যে, পূর্ব থেকেই রাণীশংকৈল প্রেসক্লাব এবং উপজেলা প্রেসক্লাব নামে দুইটি ক্লাব ছিল। বর্তমানেও দুইটি প্রেসক্লাব রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.