Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঠাকুরগাঁও রানীশংকৈলে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

images (4)রাণীশংকৈল সংবাদদাতা: 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বজ্রপাতে হানিফ (৫৫) ও তার স্ত্রী চানবানু (৪৫) মারা গেছেন। শুক্রবার ভোর রাত সাড়ে ৪টায় তুমুল বৃষ্টিপাতের সময় বজ্রপাত হলে তারা মারা যান। তাদের বাড়ি রানীশংকৈল উপজেলার ভান্ডারা গুচ্চ গ্রামে। এলাকাবাসী জানায়, বৃষ্টিপাতের সময় নিজেদের আঙিনায় থাকা শুকনা খড়কুটো ঘরের বারান্দায় উঠাতে যান তারা। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকুমার মোহন্ত বজ্রপাতে দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।

Leave A Reply

Your email address will not be published.