Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ঢাকাইয়া ভাষায় মোশাররফ

বিনোদন ডেস্ক:
বিভিন্ন চরিত্র এবং বিভিন্ন আঞ্চলিক ভাষায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে অনেক আগেই জায়গা করে নিয়েছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এরই ধারাবাহিকতায় এবার ঢাকাইয়া ভাষায় অভিনয় করলেন তিনি। মুহাম্মদ আবু রাজীনের রচনা ও শেখ সেলিমের পরিচালনায় ঈদের বিশেষ নাটক ‘চাঁদে চন্দ্রবিন্দু নেই’ নাটকে মোশাররফ করিমকে দেখা যাবে ঢাকাইয়া ভাষায়। আর তার সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রথমবারের মতো অভিনয় করেছেন আজমেরী আশা। এছাড়াও নাটকে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন উজ্জল মাহমুদ। আসছে ঈদকে সামনে রেখে নাটকটির শ্যুটিং সম্প্রতি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে চিত্রায়িত হয়। নাটকটি প্রযোজনা করেছে পেকাপ প্রোডাকশন।

Leave A Reply

Your email address will not be published.