Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

সুরকার শেখরের বলিউডে প্রবেশ

বিনোদন ডেস্ক:
বলিউডের অনেক তারকাই অভিনয় থেকে গানের জগতে প্রবেশ করেন। আর এবারে প্রখ্যাত সুরকার শেখর রাজভিয়ানি ক্যামেরার সামনে দাঁড়িয়ে তার অভিনয় দেখাতে প্রস্তুত হয়ে আছেন। জানা যায়, সোনম কাপুরের বিপরীতে অভিষেক হতে চলেছে শেখরের। বায়োপিক সিনেমা ‘নীরজা’তে সোনমের প্রেমিকের চরিত্রেই দেখা যাবে শেখরকে। এই সিনেমায় শাবানা আজমি সোনমের মায়ের ভূমিকায় অভিনয় করবেন। আর এই সিনেমার মধ্য দিয়ে ফটোগ্রাফার অতুল কাসবেকারের প্রযোজক হিসেবে আÍপ্রকাশ হবে। উল্লেখ্য, এই বায়োপিকে সোনম নীরজা ভানোতের চরিত্রে অভিনয় করবেন যে কিনা সাহসী এয়ার হোস্টেস ছিলেন। ১৯৮৬ সালে সন্ত্রাসীদের দ্বারা বিমান ছিনতাই হলে যাত্রীদের বাঁচাতে গিয়ে প্রাণ উৎসর্গ করেন নীরজা।

Leave A Reply

Your email address will not be published.