Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দিনাজপুরে ৭৫ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে ৭৫ বোতল ফেনসিডিলসহ মো. আব্দুল ওহাব সুমন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহীকে আটক করেছে পুলিশ।

আব্দুল ওহাব জয়পুরহাটের পাঁচবিবি থানার রতনপুর গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ৮টায় উপজেলার রুপসীপাড়া মোড় থেকে পুলিশ তাকে আটক করে।

ঘোড়াঘাট থানার এএসআই জাকারিয়া জানান, উপজেলার রুপসীপাড়া মোড়ে আব্দুল ওহাব নামে এক মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করা হয়। এ সময় তার মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।

Leave A Reply

Your email address will not be published.