Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

দেশব্যাপী ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভমিছিল ও মানববন্ধন

ফুলবাড়ী প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় গত কাল দুপুর ১২টায় সারাদেশে বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্য, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ও পেট্রোলবোমা মেরে মানুষ হত্যার প্রতিবাদে আওয়ামী লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে তিন কোনা মোড়ে শেষ হয়ে মানববন্ধন করে।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দুর্দিনের কাণ্ডারি, সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আহাম্মদ আলী পোদ্দার রতন, বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের আব্দুল খালেক, নূর মোহাম্মদ।
বক্তরা সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে সকলকে সচেতন এবং প্রতিবাদী হবার আহ্বান জানান।

Leave A Reply

Your email address will not be published.