Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ধোনিদের টার্নিং পয়েন্ট পাকিস্তানের ম্যাচ

s-8স্পোর্টস ডেস্ক:
বীরেন্দ্র সেহবাগের সুরেই সুর মেলালেন সৌরভ গাঙ্গুলী। আগেরদিনই বীরু বলেছিলেন, বড় কোনও অঘটন না হলে ধোনি-কোহলিরা বিশ্বকাপের সেমিফাইনালে খেলবেন। তিনি আরও জানিয়েছিলেন, ভারত ছাড়াও শেষচারের বাকি তিন দলের দৌড়ে এগিয়ে রয়েছে দুই আয়োজক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ছাড়াও দক্ষিণ আফ্রিকা। এদিন সেহবাগের কথাটিরই রিপ্লে হল কলকাতার মহারাজের গলায়। অস্ট্রেলিয়ায় সদ্যসমাপ্ত ত্রিদেশীয় সিরিজে চূড়ান্ত ব্যর্থ মহেন্দ্র সিং ধোনির ভারত। টুর্নামেন্টে একটিও ম্যাচ জেতেননি টিম ইন্ডিয়া। তবু গতবারের চ্যাম্পিয়নদের বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবেই ধরছেন সৌরভ। চোখ বন্ধ করে ধোনিদের নক-আউটে দেখছেন তিনি। ‘ভারত কোয়ার্টার ফাইনালে যাবেই। আমি নিশ্চিত। সাম্প্রতিক পারফরম্যান্সের বিচারে ব্যাটিং-বোলিং দু’বিভাগেই চূড়ান্ত ব্যর্থ ভারত। তাতে অবশ্য বিশ্বকাপে গেল গেল রব তোলার কিছু দেখছেন না মহারাজ। তিনি মনে করেন, বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচটাই টার্নিং পয়েন্ট। প্রাক্তন ভারত অধিনায়কের যুক্তি, ‘একদিনের ক্রিকেটে ভারত সবসময় ভাল দল। ত্রিদেশীয় সিরিজে ভাল খেলতে পারেনি ঠিকই, তবে বিশ্বকাপে ঠিক ঘুরে দাঁড়াবে। পাকিস্তান ম্যাচটা গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা জিতলেই ধোনিরা ছন্দ ফিরে পাবে। আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা ক্রীড়াসূচি থাকায় ভারতীয় দলের বিশ্রাম দরকার ছিল বলেই মনে করছেন সৌরভ। ‘ত্রিদেশীয় সিরিজের পর ক্রিকেটারদের এই বিশ্রামটা খুব প্রয়োজন ছিল। বিসিসিআই যেভাবে ওদের এই বিশ্রামের ব্যবস্থা করছে তা অসাধারণ। এতে ক্রিকেটারদের পাশাপাশি দলও লাভবান হবে।

Leave A Reply

Your email address will not be published.