Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নওগাঁয় হেযবুত তওহীদের জঙ্গি সন্ত্রাসবাদ বিরোধী সমাবেশ ও র‌্যালি

13932989_1660075760978178_576539452_nসালজার রহমান সাবুঃ মহাদেব উপজেলায় হেযবুত তওহীদের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নওগা জেলার হেযবুত তওহীদের দায়িত্বশীল মোঃ ফিরোজ মেহেদির নেতৃত্বে র‌্যালিতে স’ানীয় আ’লীগ নেতা, প্রেস ক্লাবের সদস্য ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন। র‌্যালিতে উপসি’ত ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় আমীর জোবায়ের আহম্মেদ নুহু, মাহাদেবপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি অনুকুল সাহা বুধু, নব নির্বাচিত চাঁন্দাস ইউপি চেয়ারম্যান মাহদার নবী রিপন, মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবেদ আলী, জাতিয় কবিতা পরিষদ মাহাদেব উপজেলা শাখার সভাপতি ও প্রেসক্লাবের সাধরণ সম্পাদক মোঃ আক্কাস আলী, জেটিভির নওগা সদর প্রতিনিধি আব্বাস আলী, সাদমনের মানুুষ বীর মুক্তিযোদ্ধ শামস্‌ উদ্দিন, বিশিষ্ট সমাজ সেবক ওয়াজেদ আলী প্রমুখ।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন,‘জঙ্গিবাদ একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যাটি নিয়ে হেযবুত তওহীদ বিগত কয়েক বছর যাবৎ জনসচেতনতায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দেশ আমাদের জন্মভূমি, কোন অযুহাতে এই দেশে জঙ্গিবাদ চলতে দেওয়া যাবে না। জঙ্গিবাদ ইসলামের সৃষ্টি নয় বরং ইসলামকে ধ্বংস করার জন্য সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে জঙ্গিবাদের উত্থান ঘটানো হয়েছে। ইসলামের সাথে এই জঙ্গিবাদের কোন সম্পর্ক নেই।

Leave A Reply

Your email address will not be published.