Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নতুন নায়ক-নায়িকার ইউটার্ন

b-6
বিনোদন ডেস্ক:
ছোট পর্দায় নাটক ও টেলিছবি তৈরি করে হাত পাকিয়েছেন আলভী আহমেদ। এবার তিনি পরিচালনা করতে যাচ্ছেন ‘ইউটার্ন’ নামের একটি ছবি। পূর্বে প্রকাশিত খবরে জানানো হয়েছিল, ছবিটিতে মৌটুসী বিশ্বাস ও জান্নাতুল ফেরদৌস পিয়া অভিনয় করবেন। বাকি ছিল নায়ক এবং আরেক নায়িকা। এই দু’জনও চূড়ান্ত হলো। তারা হলেন শিপন এবং সোনিয়া হোসেন। ছবিটিতে বর্ষা চরিত্রে অভিনয় করবেন সোনিয়া হোসেন। তিনি বলেন, ‘এর আগে নাটক ও বিজ্ঞাপনে কাজ করলেও এটাই আমার প্রথম ছবি। এতে বস্তিতে বেড়ে ওঠা একটি মেয়ের চরিত্রে দেখা যাবে আমাকে। ভিন্ন ধরনের চরিত্রটি আমার পছন্দ হয়েছে।’ মৌটুসী, পিয়া, শিপন ও সোনিয়ার পাশাপাশি এ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন শহীদুজ্জামান সেলিম ও মিশা সওদাগর। এর মধ্যে শহীদুজ্জামান সেলিমকে দেখা যাবে বয়স্ক গডফাদার চরিত্রে। নির্মাতা আলভী জানান, ১০ অক্টোবর থেকে ‘ইউটার্ন-এর দৃশ্যায়ন শুরু হয়ে চলবে একটানা ডিসেম্বর পর্যন্ত। শিপন এর আগে ‘দেশা-দ্য লিডার’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন। এটি আগামী কোরবানির ঈদে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।


Leave A Reply

Your email address will not be published.