Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নবাবগঞ্জে একাডেমিক ভবনের উদ্বোধন করলেন শিবলী সাদিক এমপি

হাসিম উদ্দিন  নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার জাত ভবানীপুর  উচ্চ বিদ্যালয়ের ৪তলা বিশিষ্ট একাডেমী ভবন নির্মাণ কাজের শুভ ফলক উন্মোচন  করা হয়েছে।
শনিবার বিকাল ৩টায় জেলা প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ২কোটি ৭৩লক্ষ টাকা ব্যয়ে একাডেমিক ভবনের ফলক উন্মোচন  করেন  দিনাজপুর ৬আসনের  জাতীয় সংসদ সদস্য  মোঃ শিবলী সাদিক এমপি।

উদ্বোধন উপলক্ষে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহাজাহান মিয়ার সভাপতিত্বে বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের সাংসদ শিবলী সাদিক এমপি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক শাহ আলম, সদস্য আজিজুল ইসলাম,  যুবলীগের যুগ্ন আহবায়ক দিলীপ কুমার ঘোষ , স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক প্রভাষক আবুল বাশার সবুজ, ছাত্রলীগের সভাপতি শাহিনুর ইসলাম সবুজ ও স্কুলের প্রধান শিক্ষক সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।

Leave A Reply

Your email address will not be published.