Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নবাবগঞ্জে বই বিতরন উৎসব অনুষ্ঠিত

হাসিম উদ্দিন নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
সারা দেশের ন্যায় দিনাজপুরের নবাবগঞ্জে উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে প্রাথমিক, মাধ্যমিক, দাখিল ও কারিগরি পর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে নবাবগঞ্জ সরকারি বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে প্রধান অতিথি হিসেবে বই বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মশিউর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ডাঃ মোশারফ হোসেন, প্রধান শিক্ষক দিলীকুমার সাহা প্রমুখ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

Leave A Reply

Your email address will not be published.