Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নবাবগঞ্জে বীরমুক্তিযোদ্ধাদের মাঝে অনুদানের চেক বিতরণ করলেন সাংসদ শিবলী সাদিক

ddddনবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা:  দিনাজপুরের নবাবগঞ্জে বৃহস্পতিবার উপজেলা হাট-বাজার থেকে ৪% প্রাপ্ত লব্ধ অর্থ দুস্থ বীরমুক্তিযোদ্ধা ও সন্তানদের শিক্ষা সহায়তা হিসেবে ৫০ জনের মাঝে ২ লাখ ৩৩ হাজার টাকার চেক তুলেন দেন সংসদ সদস্য শিবলী সাদিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পারুল বেগম, থানা অফিসার ইনচার্জ মোঃ ইসমাইল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, আ’লীগ নেতা মোঃ আমির হোসেন, সাদেকুল ইসলাম, শাহ্ জিয়াউর রহমান, ডাঃ মোশাররফ হোসেন প্রমুখ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ দবিরুল ইসলাম জানান- হাটবাজারের ইজারার লব্ধ অর্থ থেকে দুস্থ বীরমুক্তিযোদ্ধা ও সন্তানদের শিক্ষা সহায়তায় এ চেক বিতরণ। ওই পরিবারগুলো উপকৃত হবে। সরকারের এ ধরনের মৎস উদ্দ্যেগ সত্যিই প্রশংসার দাবীদার বলেও কমান্ডার জানান। নির্বাহী অফিসার জানান- ইতোপূর্বেই আবেদনের মাধ্যমে যাচাই-বাছাই শেষে প্রকৃত দুস্থ বীরমুক্তিযোদ্ধাদের মাঝে এ অনুদানের চেক দেয়া হলো।

এছাড়া দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে ও ভবিষ্যৎ প্রজন্মকে দেশ স্বাধীনতায় অনুপ্রাণিত করে তুলতে ১৪টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫০ হাজার নগত অর্থ তুলে দেন সংসদ সদস্য শিবলী সাদিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বজলুর রশীদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান মন্ডল প্রমুখ। উল্লেখ্য গত বছর ২০১৫ সালে বিজয় দিবসে মাঠ মার্চে অংশগ্রহণ করা শিক্ষা প্রতিষ্ঠানে অনুদান দেয়ার আশ্বাস দিয়েছিলেন সংসদ সদস্য।

Leave A Reply

Your email address will not be published.