নরসিংদীর শেখেরচর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

নরসিংদী সদর উপজেলার কাপড়ের জন্য বিখ্যাত শেখেরচর বাবুরহাটে ভয়াবহ অগ্নিকান্ডে শতাধিক দোকান পুড়ে ছাই। প্রায় ৩০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যাবসায়ীরা। ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ৫ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। জেলা প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদেরকে সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। এদিকে বাজারে অনেক দোকানে মালামাল লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বের করে আইনের আওতায় আনায় আশ্বাস ব্যক্ত করেন।
ব্যবসায়ীরা জানায়, আজ বুধবার সন্ধ্যা ৬ টায় বাজাওে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে আতঙ্কে ব্যাবসায়ীরা পালিয়ে জীবন রক্ষা করে। অনেকেই ব্যাংক থেকে ঋন নিয়ে ব্যাবসা শুরু করে। তারা আজ সর্বস্ব হারিয়ে পরিবার পরিজন নিয়ে পথে বসার উপক্রম হয়েছে। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের নজর দেওয়া প্রয়োজন।
বাংলাদেশেরপত্র/এডি/আর