Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

নীলফামারীতে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

nnনীলফামারী অফিস: নীলফামারী টাউন ক্লাব মাঠে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে। নীলফামারী চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মারুফ জামান কোয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, নীলফামারী পৌর আওয়ামী লীগ সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।
মারুফ জামান কোয়েল জানান, মেলায় প্রবেশমূল্য ১০টাকা। সকাল ১০টা থেকে মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মাসব্যাপী এই মেলায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বাহারী সব পণ্য নিয়ে মোট ১০১টি স্টল থাকছে।
তিনি বলেন, মেলায় আসা দর্শনার্থীসহ শিশু-কিশোরদের জন্যও রয়েছে বিনোদনমূলক নানা ব্যবস্থা।

Leave A Reply

Your email address will not be published.