Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নড়াইলে চিকিৎসক ও নার্সের অবহেলায় বৃদ্ধার মৃত্যুর অভিযোগ, কোর্টে মামলা

নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর হাসপাতালের নার্সের অবহেলায় এক বৃদ্ধা রোগীর (রওশন আরা বেগম) (৭০) মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে নড়াইল আমলী আদালতে মামলা করেছেন বৃদ্ধার ছেলে মাস্টার মো. আ. মতিন। মামলা নং ৩২৩/৫০৬/৩০৪/৩৭৯/১০৯/১১৪ পেনাল কোড। মামলার এজাহার থেকে জানা যায়, গত ১২ ফেব্র“য়ারি দিবাগত রাতে বাদির মা গুরুতর অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৩ ফেব্র“য়ারি আনুমানিক রাত সাড়ে ৮টার সময় আরও অসুস্থ হয়ে পড়ে। কর্তব্যরত চিকিৎসকও নার্স তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ওই সময় অক্সিজেন ও সেলাইন দেওয়া ছিল। অ্যাম্বুলেন্সে অক্সিজেন দেওয়ার কথা বলায় নার্স হেনা পারভীন ও শারমিন তা অগ্রাহ্য করে। তখন ভারপ্রাপ্ত সি.এস ডা. আ. কাদের (জসিম) এর নির্দেশে নার্স অক্সিজেন মুখ ও নাক থেকে খুলে দেয় এবং মুহূর্তের মধ্যে বৃদ্ধা রওশন আরা মৃত্যুবরণ করেন। এজহারে আরো উল্লেখ থাকে, ডাক্তার ও নার্সদের কর্তব্যে অবহেলার জন্য এবং সঠিক চিকিৎসা না দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে রোগীর মুখের অক্সিজেন খুলে দেয়। তদের এই অবহেলার কারণে তার মৃত্যু হয়। অভিযুক্তদের সাথে এ নিয়ে কথা বলা হলে তারা ঘটনা অস¦ীকার করেন। নড়াইল সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান মুন্সি টনি মুঠোফোনে জানান, ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন না। তবে সেবিকাসহ কেউ অবহেলার সাথে জড়িত থাকলে তার দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত।

Leave A Reply

Your email address will not be published.