Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নড়াইলে দুই দিনের ব্যবধানে দুটি খুন

1416808916_53248_60952_81343

উজ্জ্বল রায়, নড়াইল: নড়াইলের ইতনা গ্রাম এলাকার বিল থেকে ইসমাইল হোসেন ঠান্ডু সরদার (২৯) নামে এক রং মিস্ত্রির লাশ উদ্ধার করেছে । গত শনিবার তার লাশ উদ্ধার করা হয়। অপরদিকে মঙ্গলহাটা গ্রামের হেনা বেগম (২৩) নামের এক সন্তানের জননী গৃহবধূকে শ্বাসরোধে হত্যার পর গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ঠান্ডুর পরিবার সূত্রে জানা গেছে, লোহাগড়ার ইতনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দক্ষিণপাশের বিলের মধ্যে ঠান্ডুর লাশ পড়ে ছিল। খবর পেয়ে পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ঠান্ডু পেশায় রংমিস্ত্রি ছিলেন। সে ইতনা গ্রামের অবসর প্রাপ্ত পুলিশ কনস্টবল মৃত মকসেদ সরদারের ছেলে। ঠান্ডু কখন বাড়ি থেকে বের হয়েছিল তা কেউই সঠিক বলতে পারেনি। পুলিশ জানায়, ধারালো অস্ত্র দিয়ে ঠান্ডুর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান জানান, ময়না তদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠেিনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave A Reply

Your email address will not be published.