Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

নড়াইল জেলা পরিষদের উদ্যোগে মাছের পোনা অবমুক্তকরণ

SONY DSC

উজ্জ্বল রায়, নড়াইল : নড়াইল জেলা পরিষদের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় নড়াইল পৌরসভার পিছনের কালিদাস ট্যাংক পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির একশত কেজি মাছের পোনা অবমুক্ত করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী মোঃ কবীর”ল হাসান, সহকারী প্রকৌশলী পরিমল কুমার সাহা, জেলা পাবলিক লাইর্রেীর সাধারণ সম্পাদক হেফজুর রহমান খুশবু সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিক উজ্জ্বল রায় উপস্থিত ছিলেন। জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস এ প্রতিবেদক উজ্জ্বল রায়কে জানান, ‘‘ আমিষের চাহিদা মেটাতে দেশে মাছের চাষ বাড়াতে হবে। মৎস্য চাষ বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের এগিয়ে আসলে যেমন বেকার সমস্যা দূর হতে তেমনি আমাদের মাছের চাহিদা মিটবে। তিনি বাড়ির আশেপাশের পুকুর ও জলাশয় ফেলে না রেখে মাছের চাষ করার অনুরোধ জানান।

Leave A Reply

Your email address will not be published.