Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগাছায় নাছুমামুদ সঃ প্রাঃ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছা উপজেলা সদরে নাছুমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত সোমবার এক অভিভাবক সমাবেশ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম মিয়ার সভাপতিত্বে অভিভাবক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রংপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম, খলিলুর রহমান। স্বাগত বক্তব্য দেন, ঐ স্কুলের প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেন, ঐ স্কুলের সাবেক অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক জাহানারা বেগম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ নার্গিস নীগার, ছাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, সাংস্কৃতিক মনা ব্যক্তি এমাদ উদ্দিন, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি আব্দুল মান্নান সরদার, স্কুলের সহকারি শিক্ষক জয়নাল আবেদীন প্রমুখ। অভিভাবক সমাবেশে প্রায় ৪শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন। অভিভাবক সমাবেশটি পরিচালনা করেন সহকারি শিক্ষক মোছাঃ কাবেরী সুলতানা। পরে বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Leave A Reply

Your email address will not be published.