Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পীরগাছায় হিন্দু হয়েও মুসলমান মেয়েকে বিয়ে; এলাকায় ক্ষোভ

পীরগাছা(রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগাছার এক পল্লী চিকিৎসক উপজেলার ২টি এলাকার ২টি পরিচয় দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন । বিষয়টি ফাঁস হয়ে পড়ায় এলাকায় ক্ষোভের সঞ্চার হয়েছে ।  জানা যায়, উপজেলার ছাওলা ইউনিয়নের পূর্ব ব্রাক্ষণীকুন্ডা গ্রামের মৃত ভবানী শংকর ভট্টাচার্য এর ছেলে পল্লী চিকিৎসক ভানু শংকর ভট্টাচার্য দীঘদিন থেকে পল্লী চিকিৎসক হিসেবে পাওটানাহাট বাজারে  ওষধের দোকান চালিয়ে জীবন যাপন করে আসছে । তার বাড়ীতে স্ত্রী সুমী রায় সহ ১১ বছর এর ছেলে তনয় ভট্টাচার্য রয়েছে । এদিকে ছাওলা ইউনিয়নের আদম বাড়াই পাড়া গ্রামের  এক জনের সহতায়  তিনি এ পরিচয় গোপন রেখে রংপুর জেলার ৩৩ নং ওয়ার্ড তামপাট ইউনিয়নের পাঠান পাড়া গ্রামে তার এক বন্ধুর পরিচয় ধরে যাতায়াতের এক পর্যায়ে- মিথ্যা পরিচয় দিয়ে ওই গ্রামের আব্দুল মতিন এর মেয়ে রিনার সাথে প্রেমের সম্পর্ক সহ এক পর্যায়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় । সপ্তাহে ২/১ দিন তিনি ওই স্ত্রী- মুন ক্লিনিকের নার্স রিনা বেগম এর সাথে রাত্রী যাপন করে ও সেখানে থাকা কালীন সে নামাজ বন্দেগী সহ ইসলাম ধর্মের সকল কার্যক্রম করে । এ ঘটনাটি সম্প্রতি জানাজানি হয় । তিনি একই ব্যাক্তি হয়ে ২ জায়গায়- একখানে হিন্দু এবং অন্য আর একখানে মুসলমান পরিচয় দিয়ে চলা চল  করছেন । এ ঘটনাটি ফাঁস হওয়ায় লোকজনের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় । ফলে এ বিষয়টি নিয়ে চলছে নানা গুঞ্জন । বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ করা প্রয়োজন বলে মনে করছেন অভিজ্ঞ মহল । এ ছাড়াও অভিজ্ঞ মহল ওই ব্যাক্তির বিরুদ্ধে ধমীয় অনুভুতিতে আঘাত হানার দূষ্ঠান্ত মুলক শাস্তির দাবী জানিয়েছে ।

Leave A Reply

Your email address will not be published.