Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

পুলিশের চরিত্রে টাবু

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী টাবু যে কোন চরিত্রেই অভিনয়ের ব্যাপারে সমান পারদর্শী। আর তার প্রমাণ দিতেই যেন টাবু এবারে পুলিশের চরিত্রে হাজির হচ্ছেন। আর এর মধ্যেই পুলিশ হিসেবে টাবুর ছবি প্রকাশ করা হল। ‘দৃশ্যাম’ সিনেমাটি ‘দৃশ্যাম’ সিনেমার রিমেক। টাবু এই সিনেমায় পুলিশের খাকি পোশাকে আইজি মিরা দেশমুখের চরিত্রে অভিনয় করছেন যে সত্য প্রকাশের জন্য যে কোন পর্যায়ে যেতে পারেন। ‘হায়দার’ সিনেমায় শহীদ কাপুরের মায়ের ভূমিকায় অভিনয় করা টাবু এবারে পুলিশের চরিত্রে কেমন অভিনয় করেন তাই সকলের জিজ্ঞাসা। উল্লেখ্য, ‘দৃশ্যাম’ সিনেমায় আরও অভিনয় করছেন অজয় দেবগন, শ্রিয়া স্মরণ এবং রজত কাপুর। ‘দৃশ্যাম’ সিনেমাটি আগামী ৩১ জুলাই মুক্তি পাবে।

Leave A Reply

Your email address will not be published.