Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে দিনেদুপুরে তালা ভেঙে নগদ টাকা ও মালামাল চুরি

আহম্মদ ফিরোজ ,ফরিদপুর প্রতিনিধি ঃ
শহরের আলিপুর মহল্লার আলাউদ্দিন খাঁ সড়কে দিনেদুপুরে ঘরের দরজার তালা ভেঙে নগদ টাকা ও মালামাল চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আলিপুর মহল্লার জনৈক আলমগীর হোসেন দিলুর তিনতলা বাড়ির নিচতলার ফ্ল্যাটের ভাড়াটিয়া শহিদুজ্জামান জানান, সকালে তিনি বাসা হতে বের হওয়ার পর মোবাইল ফোনে বাসার প্রতিবেশী ও বুয়ার নিকট হতে খবর পান। বাসায় ফিরে দেখেন তার ঘরের মালামাল তছনছ করা। চোরেরা দরজার ডাবল লকের তালা ভেঙে ভেতরে ঢুকে ট্রাংক ভেঙে নগদ ২৩ হাজার টাকা, একটি পাওয়ার ব্যাংকসহ আরো কিছু মালামাল নিয়ে গেছে। এব্যাপারে থানায় একটি জিডি করার প্রক্রিয়া চলছে।
শহিদুজ্জামানের বাড়ি মেহেরপুরের গাংনি উপজেলার রাজাপুর গ্রামে। তিনি একটি এগ্রো কোম্পানীতে কর্মরত আছেন। ২০১০ সাল থেকে তিনি আলমগীর হোসেন দিলুর নিচতলায় ভাড়া রয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.