Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

ফরিদপুরে সাংবাদিকদের সাথে ব্লাস্টের মতবিনিমিয় সভা

ফরিদপুর ব্যুরো প্রধান , মোঃ খালেদুর রহমান ঃDSCN1400

বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের নিয়ে এক মতবিনিমিয় সভার আয়োজন করে।

গতকাল বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফরিদপুর জেলা প্রশাসকের আইসিটি সম্মেলণ কক্ষে প্রায় ৫০ জন কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্লাস্টের ফরিদপুর জেলা সমন্বয়কারী শিপ্রা গোস্বামী অনুষ্ঠানের শুরুতে তাদের বিভিন্ন কর্মকান্ড সাংবাদিকদের কাছে তুলে ধরেন।এ সময় প্রজেকটরের মাধ্যমে ব্লাস্টের বিভিন্ন কার্যক্রম সাংবাদিকদের সামনে তুলে ধরেন। পরে এক মুক্ত আলোচনায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শিপ্রা গোস্বামী । ব্লাস্টকে আরো গতিশীল করার জন্য সাংবাদিকগন তাদের বিভিন্ন পরামর্শ দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্লাস্টের এডভোকেসী অফিসার হাসিনা মমতাজ লাভলী ।এ সময় উপস্থিত ছিলেন ব্লাস্টের আইনজীবি কাজী মেরীনা , প্রিন্ট ও ইলেক্সট্রনিক মিডিয়ার প্রায় ৫০ জন সাংবাদিক।

Save

Leave A Reply

Your email address will not be published.