Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফিলাডেলফিয়ায় দুর্ঘটনা কবলিত ট্রেনের গতি ছিল দ্বিগুণ

150513172759-amtrak-train-derailment-tablet-largeআন্তর্জাতিক ডেস্ক:

দুর্ঘটনা কবলিত মার্কিন রেল পরিষেবা প্রদান সংস্থা অ্যামট্রাকের ট্রেনটি গতিসীমার দিগুণ গতিতে চলছিল বলে জানিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা। মঙ্গলবার (১২ মে) স্থানীয় সময় রাতে ট্রেনটি রাজধানী ওয়াশিংটন থেকে নিউইয়র্ক যাওয়ার পথে ফিলাডেলফিয়ার পোর্ট রিচমন্ড এলাকায় দুর্ঘটনায় পড়ে। এতে সাতজন নিহত হন, যার মধ্যে একজন সাবেক কংগ্রেস সদস্যও ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত দুইশ’ জন। জাতীয় যোগাযোগ নিরাপত্তা বোর্ড (ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড- এনটিএসবি) জানিয়েছে, ট্রেনটি ঘণ্টায় একশ’ ৭০ কিলোমিটার (ঘণ্টায় একশ’ ৬ মাইল) বেগে ছুটতে শুরু করলে এর ড্রাইভার ইমার্জেন্সি ব্রেক কষে।  কিন্তু দুর্ঘটনার আগে তার এ প্রচেষ্টা ট্রেনটির গতি ঘণ্টায় একশ’ ৬৪ কিলোমিটারে নামিয়ে আনতে পারে।

Leave A Reply

Your email address will not be published.