Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ফিলিপাইনে কারখানায় আগুনে নিহত ৭২

635670932032459078-AFP-540622507আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৭২ জনে দাঁড়িয়েছে। এর ফলে বুধবারের (১৩ মে) ওই ঘটনায় নিখোঁজ আর কেউ  ‘বেঁচে’ নেই বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। এদিকে কারখানায় স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি সংক্রান্ত শ্রমিকদের অভিযোগ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ভারপ্রাপ্ত পুলিশ প্রধান লিওনার্দো বলেন, যেহেতু প্রাণহানির ঘটনা ঘটেছে, সেহেতু মামলা হবে। তবে প্রকৃত ঘটনা কী সে বিষয়ে তদন্ত হবে। কারখানার ভেতরে থাকা রাবার ও রাসায়নিকের মিশ্রণে সৃষ্ট কালো ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হয়ে অনেকের প্রাণহানি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লিসান্দ্রো ম্যান্দোজা নামে বেঁচে যাওয়া এক শ্রমিক বলেন, অগ্নিকাণ্ডের পর কোনো কিছু না বুঝেই দৌড় দিয়েছি। বুধবার (১৩ মে) ম্যানিলার উত্তরাঞ্চলে ভেলেনজুয়েলা শহরের ওই কারখানায় অগ্নিকাণ্ডে প্রাথমিকভাবে ৩১ শ্রমিকের প্রাণহানির খবর জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম। এরপর তা ধাপে ধাপে বেড়ে দাঁড়ায় ৭২ জনে।

Leave A Reply

Your email address will not be published.