Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বঙ্গবন্ধুকে কটূক্তির অভিযোগে ৩ যুবক গ্রেফতার

arrest1439662035

বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির অভিযোগে খুলনা নগরী থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর ইসলামীয়া দাখিল মাদ্রাসা এলাকা থেকে সোনাডাঙ্গা থানা পুলিশ তাদের গ্রেফতার করে। আটককৃতরা হচ্ছে- নাজমুল, সপুয়ান এবং ওসমান শেখ।

সোনাডাঙ্গা থানার অফিসার্স ইনচার্জ মারুফ আহমেদ জানান, সোনাডাঙ্গা ইসলামীয়া দাখিল মাদ্রাসার ছাত্র শরাফাত হোসেন সকাল ৯টায় বঙ্গবন্ধুর স্মরণে কোরআন তেলাওয়াত করতে রওনা হয়। এ সময় মাদ্রাসা রোডের গলির মাথায় পৌঁছালে কয়েকজন তাকে কোথায় যাচ্ছে বলে জিজ্ঞাসা করে। এ সময় তারা বঙ্গবন্ধুকে নিয়ে নানা কটূক্তি করে। অনুষ্ঠান শেষে শরাফাত মাদ্রাসায় ফেরার পথে একই স্থানে বখাটেরা তাকে দেখে বঙ্গবন্ধুকে নিয়ে আবারো কটূক্তি করে। সে এর প্রতিবাদ করলে যুবকরা তাকে মারধর করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে বখাটে যুবকরা পালিয়ে যায়। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা  হয়েছে। বিষয়টি জানার পর পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে বাকিরা পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিপত্র/এডিপি/এ

Leave A Reply

Your email address will not be published.