Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বঙ্গবন্ধুর পালাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবীতে শরণখোলায় মানব বন্ধন

মানব বন্ধন ১২!০৮!১৫

শরণখোলা প্রতিনিধি, বাগেরহাট : আগামী ১৫ই আগষ্ট ২০১৫ ইং তাং বাংলাদেশের মহান স্থাপতি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী( জাতীয় শোক দিবস ) উপলক্ষে শরণখোলা উপজেলা ছাত্রলীগ আয়োজিত জাতির জনকের হত্যাকারীদের বিচারের রায় বাস্তবায়নের লক্ষে ১২ই আগষ্ট বুধবার সকাল ১০টা নাগাত উপজেলা রায়েন্দা মডেল হাইস্কুল সংলগ্ন রাস্তায় বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাসির রায় কার্যকরের দাবিতে মানববন্ধন কর্মসূচির পালন করা হয় । এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল ,আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম কালাম ,এম ওয়াদুদ আকন ,যুবলীগ সভাপতি নান্টু আকন ,সাধারন সম্পাদক অজমল হোসেন মুক্তা ও উপজেলা ছাত্রলীগ সভাপতি জিয়াউল হাসান তেনজিন, ছাত্রলীগ নেতা ইব্রাহিম সুমন ,সাইফুল ,অসাদ ,শুভ,তিব্র ,সুমন- সহ আরো অনেকে । এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ-লীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির বাবুল ,আওয়ামীলীগের যুগ্নসাধারন সম্পাদক রফিকুল ইসলাম কালাম ,ছাত্রলীগ সভাপতি জিয়াউল হাসান তেনজিন ,ছাত্রলীগ নেতা সাইফুল ,তীব্র,সুমন সহ আরো অনেকে । এ সময় বক্তারা অবিলম্বে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান ।

Leave A Reply

Your email address will not be published.