Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাংলাদেশের বিপক্ষে ৮ উইকেটে জিতল দ. আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক : বৃষ্টি এক সময় অনিশ্চয়তা তৈরি করেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ওয়ানডে নিয়ে। সেই অনিশ্চিয়তা কেটে শেষ পর্যন্ত কার্টেল ওভারে ম্যাচ মাঠে গড়ায়। কিন্তু বাংলাদেশ জয় নিশ্চিত করতে পারেনি। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ৮ উইকেটের বড় ব্যবধানে জিতে নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

টস জিতে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৩৬.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। জবাবে ৩১.১ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় প্রোটিয়াসরা। দলের পক্ষে ফাপ ডু প্লেসিস ৬৩ রানে অপরাজিত থাকেন। তিনি রাইলি রুশোকে নিয়ে ৯৯ রানে জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। রুশে ৪৫ রানে অপরাজিত থাকেন। এ ছাড়া ৩৫ রান আসে কুইনটন ডি ককের ব্যাট থেকে। দক্ষিণ আফ্রিকার যে দুটি উইকেটের পতন ঘটেছে তার একটি নিয়েছেন মাশরাফি। অন্যটি নিয়েছেন নাসির হোসেন।

১৬১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারের তৃতীয় বলে হাশিম আমলাকে (১৪) শট ফাইন লেগে দাঁড়িয়ে থাকা মাহমুদউল্লাহর তালুবন্দি করান মাশরাফি। নাসিরের করা ১৪তম ওভারের প্রথম বলে সাব্বির রহমানের হাতে ধরা পরেন ডি কক (৩৫)।

এর আগে, ব্যাট করতে নেমে তৃতীয় ওভারের চতুর্থ বলে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে যান তামিম (০)। পঞ্চম বলে লিটন দাস ক্যাচ তুলে দেন বেহারদিয়েনের হাতে। আর ষষ্ঠ বলে মাহমুদউল্লাহকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে হ্যাটট্রিক পূর্ণ করেন রাবাদা।

অস্টম ওভারের দ্বিতীয় বলে ডুমিনির হাতে ক্যাচ দিয়ে সৌম্য সরকার (২৭)। এই উইকেটটিও শিকার করেন কাগিসো রাবাদা। ক্রিস মরিসের করা ২৩তম ওভারের শেষ বলে বোল্ড হয়ে যান সাব্বির (৫)। ইমরান তাহিরের করা ২৬তম ওভারের প্রথম বলে এলবিডব্লিউর শিকার হন সাকিব আল হাসান (৪৮)। ২৯তম ওভারের পঞ্চম বলে রাবাদার পঞ্চম শিকারে পরিণত হন মাশরাফি বিন মর্তুজা (৪)। ৩১ তম ওভারের পঞ্চম বলে বোল্ড হয়ে যান জুবায়ের হোসেন। এটা ছিল রাবাদার ষষ্ঠ উইকেট। সবশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন নাসির হোসেন (৩১)। তাকে বোল্ড করেন ক্রিস মরিস।

বাংলাদেশের স্কোয়াড : তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা, জুবায়ের হোসেন, লিটন দাস ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড : আমলা, ডি কক, ডু প্লেসিস, রুশো, ডুমিনি, মিলার, বেহারদিয়েন, মরিস, অ্যাবোট, রাবাদা ও তাহির।

Leave A Reply

Your email address will not be published.