Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বাগেরহাটের রামপালে টর্নেডোয় ৮৫ বসতবাড়ি বিধ্বস্ত, আহত ১০

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে টর্নেডোর আঘাতে ৮৫টি বসতবাড়ি ও দোকানপাট বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘরের চালায় চাপা পড়ে ১০ জন আহত হয়েছেন।  বৃহস্পতিবার সকালে রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের ডাকরা ও কুমারখালী গ্রামে এই টর্নেডো আঘাত হানে।

বাগেরহাটের রামপালে পেড়িখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম বাবুল জানান, বৃহস্পতিবার সকার ১০টার দিকে মাত্র দেড় মিনিটের টর্নেডোর ছোবলে ডাকরা, কুমারখালী ও ডাকরা বাজারে পৃথক স্থানে ৪৯টি পরিবারের ৮৫টি ঘরবাড়ি ও দোকানপাট লণ্ডভণ্ড হয়ে যায়। এ সময় অনিল ডাকুয়া, সুনিখ ডাকুয়াসহ ১০-১২ জন আহত হন। ঝড়ে বেশ কিছু গাছপালা ভেঙে ও উপড়ে পড়ে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

বাগেরহাট জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানান, টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করার জন্য রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মোহাম্মাদ আরিফকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ত্রাণ সহায়তা প্রদান করা হবে।

Leave A Reply

Your email address will not be published.