Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে: ওবায়দুল কাদের


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘‘আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হ্যাটট্রিক জয় আর বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে।’’

বুধবার সকালে ঐতিহাসিক ছয়দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির আন্দোলনের হুমকি দিয়ে মাঠে না নামা এবং দেশের হাওর অঞ্চল ও দক্ষিণ উপকূলসহ কোনো অঞ্চলে দুর্যোগকালে জনগণের পাশে না থাকায় তারা (বিএনপি) জনগণের আস্থা হারিয়েছে।’

কাদের আরো বলেন, ‘ এ জন্যই আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হ্যাটট্রিক জয় আর বিএনপির হ্যাটট্রিক পরাজয় হবে।’

Leave A Reply

Your email address will not be published.