Connecting You with the Truth
প্রিমিয়াম ওয়েব হোস্টিং + ফ্রি ডোমেইন
সাথে পাচ্ছেন ফ্রি SSL এবং আনলিমিটেড ব্যান্ডউইথ!
অফারটি নিন »

- Advertisement -

বিরামপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

birampurশাহ্ আলম মন্ডল: দিনাজপুরের বিরামপুরে আজ মঙ্গলবার সকালে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে চন্ডিপুর নামক স্থানে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ১জন নিহত ও ৪ জন আহত হয়েছে।
জানা গেছে, দিনাজপুরগামী বিস্কুটবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৯৪৮৩) বিরামপুরের চন্ডিপুর নামক স্থানে পৌঁছিলে অপরদিক থেকে আসা ঢাকাগামী তরমুজবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-৭৩২১) এর সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঢাকা মেট্রো-ট ১১-৯৪৮৩ নং ট্রাকের চালক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের আ. সামাদের ছেলে মোস্তফা কামাল (৪৬) ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় আহত ৪ জনকে স্থানীয় লোকজন উদ্ধার করে দ্রুত বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাৎক্ষনিক দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। আহত ব্যক্তিরা হলেন, দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কোটাপাড়ার নবীন হোসেনের পুত্র রবিউল ইসলাম (৪০), দিনাজপুর সদরের হাউজিং মোড়ের রামচন্দ্রের ছেলে পলাশ (২৬), ঠাকুরগাঁও সদরের শান্তিনগর এলাকার খলিলুর রহমানের ছেলে হৃদয় (৩০) ও সোহরাব হোসেনের পুত্র সুমন (২২)।
এদিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা সূত্রে জানা যায়, দূর্ঘটনায় কোন মামলা হয়নি। নিহতের মরদেহ বিরামপুর থানা হতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.