Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ট্রাক লেবার নিহত

বড়াইগ্রাম(নাটোর)সংবাদদাতা. নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ট্রাক লেবার ইসমাইল হোসেন কালু (৩০)। ইসমাইল হোসেন রাজশাহীর গুদাগাড়ী থানার পাকরী ঝালপুকুর গ্রামের ইসমাইল হোসেনের পুত্র। বনপাড়া হাইওয়ে থানার পুলিশ কর্মকর্তা এস.আই শরীফুল ইসলাম জানান, বনপাড়-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার মানিকপুর এলাকায় সোমবার বিকেল ৪ টার দিকে দুই ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাক দু’টি রাজশাহী অভিমুখে যাওয়ার পথে একটি ট্রাক (পাবনা-ট-২০৭৫) পিছন থেকে অপর একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে পিছন থেকে ধাক্কা দেওয়া ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে যায় এবং ট্রাকটির লেবার কালু ঘটনাস্থলে নিহত হয়।

Leave A Reply

Your email address will not be published.