Connecting You with the Truth
ওয়েব ডিজাইন
গ্রাফিক্স
এসইও
ফেসবুক বুস্ট
📞 01757-856855
অর্ডার করুন »

ভাঙ্গায় পাঁচ দিনেও খোঁজ মেলেনি ননদ-ভাবীর

laboni akter (3)সংবাদদাতা,ভাঙ্গা,ফরিদপুর,|| ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হাসামদিয়া গ্রামের ননদ-ভাবীর সন্ধান মিলেনি নিখোজের পাঁচ দিন অতিবাহিত হলেও।এ ব্যাপারে ভাঙ্গা থানা পুলিশ এবং র‌্যাব ফরিদপুর-৮ এর দপ্তরেও অভিযোগ দেওয়া হয়েছে।
জানা যায় মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের মোঃ আলী শেখের পুত্র মিজানুরের সাথে ৫ বছর পুবে বিবাহ হয় পুর্ব হাসামদিয়া গ্রামের লোকমান মাতুব্বরের মেয়ে লাবনী আক্তারের( ১৯)। এখন পর্যন্ত মিজান-লাবনীর সংসারে কোন সমস্যা ছিলনা। কিন্ত গত বৃহস্পতিবার এক ঝড় এসে তছনছ করে দিল মিজান-লাবনীর সংসার। বৃহস্পতিবার সকালে লাবনী ও তার ননদ নাছরিন আক্তার (১৮) বাসা থেকে বের হয় ছবি তুলতে ও মার্কেটিং করতে। এর পর এখন পর্যন্ত তাদের কোন খোঁজ মিলেনি।এ ব্যাপারে দুই পরিবারের মধ্যেই চরম অস্থিরতা বিরাজ করছে। এ ব্যাপারে লাবনীর বাবা লোকমান মাতুব্বর বলেন বৃহস্পতিবার ওরা ছবি তুলতে ও নিমন্ত্রন খেতে বাসা থেকে বের হয়। রাত পর্যন্ত বাসায় না ফিরলে রাতে সব আত্মীয় স্বজনের বাসায় খোজঁ নেই। কোথাও কোন খবর না পেয়ে রাত ১১টার দিকে থানায় জিডি করি। এবং পরের দিন শুক্রবার দুপুর ২ টার দিকে র‌্যাব-৮ ফরিদপুরে অভিযোগ করি। এখনও আমার মেয়ে লাবনী ও তার ননদ নাছরিনের কোন সন্ধান পাচ্ছি না। আমাদের দুই পরিবারের প্রত্যেকটি সদস্য শংকার মধ্যে আছি। লাবনীর স্বামী মোঃ মিজানুর রহমান বলেন আমাদের সংসারে একটি সন্তান রয়েছে এটা মেনে নেওয়া যায় না। এ ব্যাপারে ভাঙ্গা থানা পুলিশের এস আই জালাল উদ্দিন বলেন অভিযোগ পাওয়ার পর আমরা আমাদের তদন্ত শুরু করেছি দ্রুত রহস্য বেড়িয়ে আসবে।এ ব্যাপারে কোন তথ্য পেলে ০১৭১৫০৩১৫৬৬ , ০১৭১১২০৯৯২৭ নম্বরে ফোন করার জন্য অনুরোধ করেছে ভিকটিমের পরিবার।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Leave A Reply

Your email address will not be published.